নিউজ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে মোদির বৈঠক

অনলাইন ডেস্ক: ভারতে সফররত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাক্ষাতে মোদি জানান, মার্কিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে মার্কিন কংগ্রেসের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।

এ সফরে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন- মার্কিন প্রতিনিধি রো খান্না, ইন্ডিয়া ককাসের ডেমোক্র্যাটিক কো-চেয়ার মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ, ইন্ডিয়া ককাসের রিপাবলিকান কো-চেয়ার মার্কিন প্রতিনিধি এড কেস, মার্কিন প্রতিনিধি ক্যাট ক্যামম্যাক, মার্কিন প্রতিনিধি ডেবোরাহ রস, মার্কিন প্রতিনিধি জেসমিন ক্রকেট, মার্কিন প্রতিনিধি রিচ ম্যাককর্মিক এবং মার্কিন প্রতিনিধি শ্রী থানেদার।

প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদি ভারত-মার্কিন সম্পর্কের জন্য মার্কিন কংগ্রেসের ধারাবাহিক ও দ্বিপক্ষীয় সমর্থনের প্রশংসা করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের কথাও স্মরণ করেন।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে গত জুনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দ্বিতীয়বারের মতো ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ও মার্কিন প্রতিনিধি দল উল্লেখ করেছেন যে, ভারত-মার্কিন সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

এর আগে যুক্তরাষ্ট্র সফরকালে মোদি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন এবং ভারতে চলমান রূপান্তর নিয়ে আলোচনা করেছেন। ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০