News Editor
২৮ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন ১৯ ক্রিকেটার

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তোড়জোড় চলছে বেশ জোরেশোরেই। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর কাজে ব্যস্ত। ৩০ নভেম্বরের নিলামের আগে প্রত্যেক দল দু’জন করে স্থানীয় খেলোয়াড়কে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে। সেই সঙ্গে দুইজন বিদেশি ক্রিকেটারও নিতে পারবে আগাম চুক্তিতে। 

ইতোমধ্যে ৬ দলই তাদের সরাসরি সাইনিং চূড়ান্ত করেছে। দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৮ ক্রিকেটারের গন্তব্য চূড়ান্ত। প্রতিটি দলই দুইজন করে দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে ৪টি ফ্র্যাঞ্চাইজি। তবে এখনও কোনো বিদেশির নাম ঘোষণা করেনি রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

সরাসরি চুক্তিতে কোন দলে কারা?
রংপুর রাইডার্স আস্থা রেখেছে জাতীয় দলের দুই নির্ভরযোগ্য মুখ উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ওপর। ঢাকা ক্যাপিটালসও দলে এনেছে দুই তারকা। গতিময় বোলার তাসকিন আহমেদ ও ওপেনার সাইফ হাসান যোগ দিয়েছেন শাকিব খানের দলে।

বিদেশিদের মধ্যে তারা দলে টেনেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার উসমান খানকে। হেলসকে পুরো আসরে না পেলেও উসমান খানকে পেতে আশাবাদী ঢাকা। গেল আসরে হেলস রংপুর ও উসমান খান চিটাগংয়ের হয়ে বিপিএল মাতিয়েছেন।

নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স তাদের স্পিন শক্তিকে পোক্ত করেছে জাতীয় দলের দুই অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বিদেশিদের মধ্যে নিশ্চিত করেছে প্রতিশ্রুতিশীল ব্যাটার সাইম আইয়ুব ও পেসার মোহাম্মদ আমিরকে। পাকিস্তানি দুই তারকাকে পূর্ণ মৌসুম দেখা যেতে পারে।

রাজশাহী ওয়ারিয়র্স দলে টেনেছে দুই টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিমকে। তবে এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নেয়নি তারা। রংপুর রাইডার্সও নিলামের আগে কোনো বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

নবাগত নোয়াখালী এক্সপ্রেসও পিছিয়ে নেই। তারা দলে ভিড়িয়েছে অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ধারাবাহিক ব্যাটার কুশল মেন্ডিস। এ ছাড়া যুক্ত করেছেন ক্যারিবিয়ান জনসন চার্লসকে। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে স্পিনার শেখ মাহেদী ও তানভীর ইসলাম। তাদের বিদেশি সাইনিং পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ।

একনজরে ৬ দলের সরাসরি চুক্তি

দলদেশি ক্রিকেটারবিদেশি ক্রিকেটার
রংপুর রাইডার্সনুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান—
ঢাকা ক্যাপিটালসতাসকিন আহমেদ, সাইফ হাসানঅ্যালেক্স হেলস, উসমান খান
সিলেট টাইটান্সনাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজসাইম আইয়ুব, মোহাম্মদ আমির
নোয়াখালী এক্সপ্রেসসৌম্য সরকার, হাসান মাহমুদকুশল মেন্ডিস, জনসন চার্লস
রাজশাহী ওয়ারিয়র্সনাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান—
চট্টগ্রাম রয়্যালসতানভীর ইসলাম, শেখ মাহেদী হাসানআবরার আহমেদ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০