News Editor
২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে ফ্লপ ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের পাকিস্তান দল

বিগ ব্যাশ লিগে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না বাবর আজম। তার দল সিডনি সিক্সার্স ফাইনালে খেলার দৌড়ে থাকলেও হতাশ করেছেন তিনি। ১১ ম্যাচে ১১ ইনিংসে ২০২ রান তার, স্ট্রাইক রেট ১০৩ এর একটু বেশি। সর্বোচ্চ রান অপরাজিত ৫৮। বিগ ব্যাশ লিগে ফ্লপ এই ব্যাটারকে সম্ভাব্য শেষ দুই ম্যাচের আগেই জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল। প্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও ডাক পেলেন পাকিস্তানি ব্যাটার। 

আজ (শুক্রবার) ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই দলে ফেরানো হয়েছে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়া আরেক তারকা শাহীন আফ্রিদিকে। বিগ ব্যাশে হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপে সুযোগ আদায়ে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে ছিলেন এই ফাস্ট বোলার। ফিট থাকায় তিনিও খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়া সিরিজে।

আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও উসমান তারিকের সঙ্গে স্পিন বোলিং ইউনিটকে নেতৃত্ব দেবেন শাদাব খান। আগামীকাল (শনিবার) লাহোরে স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে হাজির থাকতে বলা হয়েছে। সিরিজের শেষ দুই ম্যাচ ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি।

আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়া। ২০২২ সালের এপ্রিলের পর পাকিস্তানে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে অজিরা।

পাকিস্তান ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে টি-টোয়েন্টিতে ২৮ বার একে অন্যের সঙ্গে খেলেছে। অস্ট্রেলিয়া জিতেছে ১৪ ম্যাচ, পাকিস্তান ১২টি, একটি করে টাই ও নো রেজাল্ট।

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফাই (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০