নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি মনে করে ক্ষমতায় গেলে নির্বাচন করবে : শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, বিএনপি মনে করে যখন ক্ষমতায় যাবে তখন নির্বাচন করবে। সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর গেল। এই রকম বোধ হয় কেয়ামত পর্যন্ত যেতে থাকবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, বিএনপি করছি আগে। এখন আওয়ামী লীগে আসছি। কেন আসছি? আমরাতো স্বাধীনচেতা মানুষ। ব্যাঙের প্রসাবে পাছার খাওয়ার মানুষ আমরা না। বাঘের গর্জন শোনা যায়, কিন্তু খেক শিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিচ্ছিরি। বুঝতে পারছেন কোথায় হিট করছি।

তিনি বলেন, কোনো দল নির্বাচনে না আসলে আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। মানুষ দল করে নির্বাচন করার জন্য। সব নির্বাচনে জিততে হবে এমন কথা আছে? সংসদে তো প্রতিনিধি থাকলেই গণতান্ত্রিক ব্যবস্থা হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

মাওলানা সিদ্দিকুর রহমান কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সভা শুরু করেন। পরে হিন্দু ধর্মের গীতা পাঠ করেন পবিত্র হালদার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য মো. ফাইজুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০