নিউজ ডেস্ক
২ অগাস্ট ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ গড়তে কাজ করে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাট আর বাইরে থাকলে অগ্নিসন্ত্রাস করে । আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন করে। উত্তরের মানুষের দুঃখ মোচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

বুধবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

তিনি বলেন, অনেক আন্দোলন করে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে। খালেদা-তারেক মানুষের কল্যাণ করতে জানে না। বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ দেশ গড়তে কাজ করে।

এসময় রংপুর মহাসমাবেশে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ মুজিবের বাংলায় কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। রংপুর অঞ্চলে আর কোনোদিন দুর্ভিক্ষ বা মঙ্গা দেখা দেবে না। আমরা সেইভাবেই সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই মানুষের উন্নতি হয়। কাজেই নৌকায় ভোট দিয়ে আবারও আমাদেরকে কাজের সুযোগ করে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, শত বাধার পরেও বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলার মাটিতে ফিরে এসেছি। দেশে ফেরার পর রংপুরের প্রতিটি জেলা, প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি। সেসময় মানুষের হাহাকার দেখেছি, মানুষের পেটে খাবার ছিল না। আমাদের প্রতিজ্ঞা ছিল যখনই সরকার গঠন করব এসব মানুষের ভাগ্য পরিবর্তন করব, জীবনমান উন্নত করব।

এর আগে রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি সেখানে পৌঁছান। মহাসমাবেশে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী সেখানে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জিলা স্কুল মাঠে দুপুর থেকেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর মহাসমাবেশের কার্যক্রম। জাতীয় সংগীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর রংপুর বিভাগের আট জেলা থেকে আগত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই রংপুর জুড়ে সাজ সাজ রব বিরাজ করে। সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেন। তাদের খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম শাহাদাত হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০