নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগদানের বিষয়ে যা বললেন রেজা কিবরিয়া

বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক সৃষ্টি করেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনৈতিক পথচলার পর এবার তিনি যোগ দিয়েছেন বিএনপিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।’

অবশ্য এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরে গণঅধিকার পরিষদ দুগ্রুপে ভাগ হয়ে যায়। আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কোনো দলের সঙ্গেও সম্পৃক্ত হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০