নিউজ ডেস্ক
১৯ মে ২০২০, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ি ফেরার উদ্দেশ্যে ফেরিঘাটে আটকে পড়াদের ফিরে আসার আহ্বান আইজিপির

ঢাকা: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদ বলেছেন,নিষেধাজ্ঞা স্বত্ত্বেও বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে অনেকেই ফেরিঘাটে আটকে পড়েছেন। তারা যে যেখানে ছিলেন, নিজেদের অবস্থানে ফেরত আসেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আটকে পড়াদের এ আহ্বান জানান। আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারি নিয়ে আইন-শৃংখলা বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইজিপি বলেন, ফেরিঘাটে আটকা পড়াদের অনুরোধ, দয়া করে আপনারা যে যেখানে ছিলেন সেখানে ফিরে আসুন। যারা আটকে আছেন তাদের ফেরার জন্য প্রয়োজনে পুলিশ ব্যবস্থা নেবে। তিনি বলেন, মনে রাখতে হবে বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। তাই আমরা অনুরোধ জানাচ্ছি, সরকারি যে নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি রয়েছে সেসব মেনে চলুন। দয়া করে কেউ ঝুঁকি নেবেন না। আপনি যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। যে পরিবারের কাছে যাচ্ছেন ঈদ করার জন্য, সেখানে করোনা সংক্রমণ ছাড়ানোর শঙ্কা তৈরি করবেন না। আইজিপি বলেন, শপিংমলগুলো খোলা হয়েছে। আমরা মার্কেট সমিতির সঙ্গে কথা বলেছি, এসব বিষয়ে সরকার নির্দেশ জারি করেছেন। শপিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি বা সুরক্ষা বিধিগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। এক্ষেত্রে মার্কেট সমিতি, সেলসপার্সন, ক্রেতা সবাই বিষয়গুলো মানবেন। ৫ দোকান দেখে ১০ দোকান দেখে এক দোকানে শপিংয়ের যে আমাদের কালচার আছে, সেটাকে এবার পরিহার করাই ভালো। শপিংয়ের বেলায় আপনারা সতর্ক থাকবেন, যেন এটাই আপনার জীবনের শেষ শপিং না হয়। বেনজীর আহমেদ আরও বলেন, করোনায় মৃত্যু কিন্তু কোন জুজুর ভয় নয়, এটা রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, আমরা যেন সেসব মেনে চলি। তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস বৈশ্বিক এ দুর্যোগ থেকে জাতি ও দেশের জনগণকে রক্ষা করতে পারবো। করোনা ভাইরাসে প্রতিরোধে দেশের জনসাধারণের সহযোগিতা কামনা করে পুলিশ প্রধান বলেন, এখন দেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্যোগ মোকাবিলা করা। সেজন্যেই জনগণের সহযোগিতা দরকার। ঈদের দিন আনন্দ-ফুর্তি করার জন্য বাড়ি থেকে বের না হতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কিছু লোকের তৎপরতায় সোস্যাল মিডিয়া দুষিত হয়ে গেছে। স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম একসঙ্গে লড়ছে। ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য যারা গুজবের মতো অপরাধমূলক কাজ করছেন তাদের গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। এই সময় এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত আইজিপি মাইনুল ইসলাম, বাংলাদেশ পুলিশের এসবি শাখার প্রধান শহিদুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০