News Editor
২১ জানুয়ারী ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ আটকে গেছে যদি-কিন্তু’র হিসাবে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে নিজেদের অবস্থান জানিয়ে আসছে বিসিবি। যদিও আইসিসি চায় ভারতেই যেন খেলতে যায় টাইগাররা, এজন্য তারা বিসিবি রাজি করানোর চেষ্টা চালাচ্ছে। একইভাবে উঠেছে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনার কথাও। সবমিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা যখন ধোঁয়াশায়, তখন পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির গভর্নিং বডি বিসিবির দৃঢ় অবস্থানের বিষয়ে সমর্থন দিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। যা বিশ্ব ক্রিকেট সংস্থাটির অন্যান্য সদস্য দেশকেও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। বিষয়টি সমাধানের জন্য আজ (বুধবার) একটি সভা ডেকেছে আইসিসি। অবশ্য পিসিবির পাঠানো মেইলের পরে সেই সভা ডাকা হয়েছে কি না তা নিশ্চিত নয়।

আইসিসি যখন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবির মেইল কিছুটা বিস্ময় সৃষ্টি করেছে। তবে সেই চিঠি আইসিসির অবস্থানে প্রভাব রাখবে না বলেই ধারণা করা হচ্ছে। ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু কিংবা সূচি পরিবর্তনের সম্ভাবনা কম। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আইসিসির সর্বশেষ সভায়ও দৃঢ় অবস্থান জানিয়েছে উভয়পক্ষ। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটাতে একাধিকবার বসলেও আইসিসি ও বিসিবি কেউই তাদের আগের অবস্থান থেকে নড়েনি।

তাই আবারও নিজেদের সিদ্ধান্ত বিবেচনায় ২১ জানুয়ারি পর্যন্ত আইসিসি সময় বেধে দিয়েছে বলে উল্লেখ করেছে ক্রিকইনফো। যদিও বিসিবি আগেই তা অস্বীকার করে জানিয়েছিল– বিশ্ব ক্রিকেট সংস্থাটির কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন তারা পায়নি। এদিকে, বিশ্বকাপ শুরুরও আর বেশি সময় নেই। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এই মেগা ইভেন্ট শুরু হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– লিগপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতা এবং আরেকটি মুম্বাইয়ে রাখা হয়েছে।

dhakapost

গত বছর থেকে পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল। ফলে ভারত-পাকিস্তানে ম্যাচ হলেই নিরপেক্ষ একটি ভেন্যুও রাখা হয় হাইব্রিড মডেল অনুসারে। একইভাবে বাংলাদেশেরও ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শেষ মুহূর্তে পাকিস্তানের সমর্থন কিছুটা নাটকীয়তার জন্ম দিয়েছে। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল– বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো পাকিস্তানে সরিয়ে নেওয়া কিংবা টাইগাররা না খেললে পাকিস্তানও নিজেদের সরিয়ে নিতে পারে। যদিও সেসব আলোচনা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। পিসিবিও প্রকাশ্যে এসব বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০