Hamidul Haque
২৪ মে ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধু হত্যার আসামি ওবায়দুল কাদের-শামীম ওসমান

জেলা প্রতিনিধি : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোহেল আহমদ (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিহতের সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ (২১) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের আরও ১৫০ থেকে ২০০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিহত সোহেল আহমদ সিলেট জেলার তখলিছুর রহমানের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত যুবক পেশায় একজন টাইলস মিস্ত্রি। আন্দোলন চলাকালীন সময়ে তিনি এবং বাদী উভয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ প্রিয়ম নিবাসের দ্বিতীয় তলার ডাচ বাংলা ব্যাংকের অফিসে টাইলসের কাজ করছিলেন। ২০ জুলাই ছাত্র-জনতা ভবনটির সামনে জড়ো হয়ে আন্দোলন করছিল। এ সময় প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং দ্বিতীয় আসামি শামীম ওসমানের উপস্থিতিতে অজ্ঞাতনামা আসামিরা অস্ত্রে সজ্জিত হয়ে জনতার ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিরা ভুক্তভোগী ও বাদীর কর্মরত ভবনে আগুন দেয়। এতে বাদী প্রাণ রক্ষায় ভবন থেকে লাফ দিয়ে পালাতে পারলেও বন্ধু সোহেল ভেতরে আটকা পড়েন এবং দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের সম্মতিতে বন্ধু ফরহাদ মামলার বাদী হন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডাচ বাংলা ব্যাংকে দেওয়া আগুনে পুড়ে নিহত সোহেলের বন্ধু হামিদ বাদী হয়ে ২২ মে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০