নিউজ ডেস্ক
২৭ মে ২০১৯, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মেট্রোরেল উদ্বোধনের সম্ভবনা

রাজধানীবাসীর বহুল প্রত্যাশিত মেট্রোরেল ‘এমআরটি লাইন সিক্স’ বাস্তব রুপ ধারণ করতে শুরু করেছে। উত্তরার দিয়াবাড়ি হতে পল্লবী হয়ে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে প্রকল্পের অগ্রগতি ৪৬ ভাগ। এছাড়া উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ২৯ শতাংশে পৌঁছেছে বলে জানা গেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর সহকারী প্রকল্প পরিচালক খান মো. মিজানুল ইসলাম বলেন, কাঙ্খিত গতিতেই মেট্রোরেলের কাজ আগাচ্ছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সংশোধিত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পূর্ত কাজ শেষ হবে।

তিনি বলেন, কবে উদ্বোধন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। তবে আমার মনে হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই প্রকল্পের উদ্বোধন হতে পারে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে থাকবে ১৬টি স্টেশন। এ পথে ১৪ জোড়া ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেন এক হাজার ৬৯৬ জন যাত্রী বহন করতে পারবে। এর মধ্যে ৯৪২ জন বসে এবং ৭৫৪ জন দাঁড়িয়ে যেতে পারবেন। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে মেট্রোরেল ৩৭ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাবে। প্রতি চার মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাবে। উভয় দিক থেকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবে। ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক, দ্রুততর ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এ প্রকল্পের দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১ কিলোমিটার। এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন। প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০