News Editor
১৬ জুলাই ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

আর্জেন্টিনা যত ম্যাচ জিতে সামনে এগোয়, পেছনে পড়ে থাকে ততটাই বিতর্ক। ২০২৬ বিশ্বকাপেও সেই পুরোনো কিছু তর্ক সামনে আসছে—’ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, ‘বিশ্বকাপ সাজানো’, কিংবা ‘লিওনেল মেসিকে শিরোপা জেতাতেই সবকিছু করা হচ্ছে’! এসব বিতর্ক ইস্যুতে কড়া জবাব দিয়েছেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে মেসির একটি স্টাডস-আপ ট্যাকল থেকে শুরু করে মিসর ও সুইজারল্যান্ডের ম্যাচে ভিএআরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত—সব মিলিয়ে অনেক সমর্থকের অভিযোগ, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।

এসব অভিযোগের জবাব দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দেন।

মেসি বলেন, ‘যাদের কষ্ট লাগে, লাগুক। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল—মানুষ যা-ই বলুক না কেন। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এতে প্রমাণ হয়, আমাদের সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলই পারে, আর আমরা সেটা করে দেখিয়েছি।’

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে একসময় বিদায়ের দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে লিওনেল স্কালোনির দল। তবে শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মেসি। তার দুটি নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

মেসি বলেন, ‘যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে নানা ধরনের বাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন বড় ম্যাচে অনেক কিছুই নির্ধারিত হয়, ইতিহাসও তৈরি হয়।’

জয়ের পর আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ঐতিহাসিক পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই জয় উপভোগ করছেন। আজকের দিনটি তাঁর জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় তার জন্যও একটি উপহার।’

বিশ্বকাপজুড়ে রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও মেসির বক্তব্য পরিষ্কার—আর্জেন্টিনার সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং ধারাবাহিক পারফরম্যান্সই তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছে। আগামী রোববার রাতে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে মেসির দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০