স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০১৯, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র দু’দিনের রিমান্ডে

ভুয়া প্রশ্নফাঁস ও ফলাফল পরিবর্তনকারী চক্রের সক্রিয় সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে শনিবার রাতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিম হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর রোববার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হলে আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতাররা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ইমরান খসরু, একই বিশ্ববিদ্যায়েরর ভাষা বিজ্ঞানের ছাত্র মো. আহ্সান হাবীব ও মো. ইমরান হোসেন রাকিব। তাদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার একাধিক ছাত্রছাত্রীর গ্রেড সিট ও ডকুমেন্ট উদ্ধার করা হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, সাইবার ক্রাইম বিভাগ তাদের মোবাইল ডিভাইস ও ফেসবুক পর্যালোচনা করে জানতে পারে, তারা বিভিন্ন ফেইক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি, দাখিল, এইচএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্ন সরবরাহ, ফেল সাবজেক্টগুলোতে পাস করিয়ে দেবে, ‘এ-প্লাস’, ‘গোল্ডেন-এ’ পাইয়ে দেবে মর্মে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০