নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিদিন ৬ লাখের মতো মানুষকে টিকা দিতে হবে

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৪০ শতাংশ মানুষ টিকার আওতায় আনতে প্রতিদিন ৬ লাখের মতো মানুষকে টিকা দিতে হবে।

মঙ্গলবার (২৭ জুলাই) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটে বলা হয়েছে, বাংলাদেশের ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে প্রতিদিন শূন্য দশমিক ৩৬ শতাংশ মানুষকে টিকা দিতে হবে।

আইএমএফের এ হিসাব ধরলে প্রতিদিন ছয় লাখের মতো মানুষকে টিকা দিতে হবে। অন‍্যদিকে ২০২১ সালে বিশ্বের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

সংস্থাটি বলছে, করোনা সংকটের প্রেক্ষাপটে বৈশ্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে। কিন্তু উন্নত দেশ, উদীয়মান অর্থনীতির দেশ এবং নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিতে ব্যবধান বাড়ছে। এর কারণ, উন্নত দেশগুলোয় তুলনামূলক বেশি জনগোষ্ঠীকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়ে গেছে। এ ক্ষেত্রে পিছিয়ে আছে উদীয়মান ও নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলো। এ কারণে ওই সব দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কম।

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, উন্নত দেশগুলো তাদের ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার দুটি করে ডোজ দিয়ে ফেলেছে। উদীয়মান অর্থনীতির দেশগুলো ১১ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে। আর নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলোয় এই হার মাত্র ১ শতাংশ। উন্নত দেশগুলো দ্রুত টিকা দেওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করছে।

অন্যদিকে, টিকা দেওয়ার হার কম থাকায় ভারতসহ কিছু দেশ করোনার নতুন ঢেউয়ে বিপাকে পড়েছে। এ কারণে এখন করোনা মহামারি দুটি ধারায় চলছে।

আইএমএফ আরো জানিয়েছে, ২০২২ সালে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত এপ্রিল মাসে প্রকাশিত আউটলুকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত রেখেছে আইএমএফ।

সংস্থাটি বলেছে, যতক্ষণ করোনা মহামারিকে আমরা বিদায় করতে না পারব, ততক্ষণ অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত নয়।

উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি সম্পর্কে আইএমএফের পূর্বাভাস বলছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৭ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে। যুক্তরাজ্যেও একই হারে প্রবৃদ্ধি হবে। আর ইউরো অঞ্চলে প্রবৃদ্ধি হার ৪ দশমিক ৬ শতাংশ।

এছাড়া জাপানে ২ দশমিক ৮ শতাংশ, চীনে ৮ দশমিক ১ শতাংশ, ভারতে ৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। একমাত্র চীন ছাড়া বাকি প্রায় সব বড় অর্থনীতির দেশ চলতি বছরে নেতিবাচক (সংকুচিত) প্রবৃদ্ধি থেকে বেরিয়ে আসবে।

আইএমএফের নতুন এ প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সম্পর্কে কিছু বলা হয়নি। তবে দেশভিত্তিক আলাদা তথ্যকণিকায় পূর্বাভাস হিসেবে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০