Hamidul Haque
২১ মে ২০২০, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যাপ্ত রাসায়নিক সারের সরবরাহ নিশ্চিত করা হয়েছেঃ শিল্প প্রতিমন্ত্রী

ঢাকা : করোনা পরিস্থিতিতে কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের সর্বত্র কৃষকদের নিকট পর্যাপ্ত রাসায়নিক সারের সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিসিআইসি’র সার কারখানাসমূহে উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। করোনা পরিস্থিতি কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করার প্রেক্ষিতে সারের উৎপাদন চলমান রয়েছে।

শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে গরীব দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের আয়-রোজগারহীন মানুষের মাঝে শিল্প প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত পক্ষ হতে আজ ঈদের উপহার সামগ্রী প্রদান করেন। প্রায় ২ হাজার পরিবারকে আজ সেমাই, চিনি, আটা, আলু, চাল, ডাল বিতরণ করা হয়।

এসময় শিল্প প্রতিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে। এবার বোরো ধানের উৎপাদন ভাল হওয়ায় করোনায় দেশের কোথাও খাদ্যের সংকট হবেনা। করোনা পরিস্থিতিতে কলকারখানায় শ্রমিকদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা বাধাগ্রস্ত হলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে।

স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০