নিউজ ডেস্ক
১৬ মে ২০২০, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণার বারহাট্টা ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে নিজ এলাকাবাসীর মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা ও বারহাট্টার পর ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের ফাঁসির দাবিতে নিজ এলাকাবাসী মানববন্ধন করেছে। কিশোরী মারুফা আক্তার ধর্ষণের পর হত্যাকারী ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে শনিবার (১৬মে) দুপরে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া ব্রীজের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়্।

মানববন্ধনে বক্তব্য রাখে, ছাত্রনেতা ইলিয়াস আহমেদ, আরমান হোসেন বাক্কী, সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার সন্ধ্যা রানী রায়সহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, দুর্বল এফআইআর-এর কারণেই চেয়ারম্যান কাঞ্চন ধর্ষণ করার সাত দিনের মধ্যে জামিন পেয়ে গেছে৷ ধর্ষক ও খুনীকে যে বা যারাই সহায়তা দেয় তারা দেশের শত্রু, বিবেকের শত্রু৷ এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান বক্তারা। এছাড়া, অভিযুক্ত সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের ফাঁসির দাবি এবং সেই সাথে জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিস্কারেরও দাবি জানান বিক্ষোব্ধ জনতা।

এ দিকে রহস্যজনক মৃত্যুর সাথে জড়িত চেয়ার‌ম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চন ও তার সহযোগীদের নিয়ে ফেইজবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অভিযুক্তদের সব্বোর্চ্চ শাস্তির দাবীতে তীব্র আন্দোলন গড়ে উঠেছে। এর আগেও বিভিন্ন অনিয়মের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ১৯ নভেম্বর ২০১৯ তারিখে লিখিত চিঠির মাধ্যমে সাময়িক বরখাস্ত করেন এই চেয়ারম্যানকে।

উল্লেখ্য, গত শনিবার (৯মে) বিকালে বারহাট্টা সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের মোহনগঞ্জের হাসপাতাল রোডের বাসায় কিশোরী মারুফা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়। পরে মারুফার মৃতহেদ চেয়ারম্যান নিজেই মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ খবর পেলে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সোমবার (১১মে) মারুফার মা আকলিমা আক্তার থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চেয়ারম্যানকে ওইদিন (১২মে) সন্ধ্যায় আটক করে আদালতে পাঠান । পরে অভিযুক্ত চেয়ারম্যানকে প্রথমে নিম্ন আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত । বৃহস্পতিবার (১৪মে) জেলা ও দায়রা জজ আদালতে আপিল করলে চার্জশিট আদালতে প্রেরণের আগ পর্যন্ত জামিন দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০