Hamidul Haque
১৭ মে ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারীর ক্ষমতায়ন নিয়ে কানে যা বললেন বর্ষা

বিনোদন ডেস্ক : ফ্রান্সে ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ গত মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হয়েছে। সমুদ্র শহর কানে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এ উৎসব শুরু হয়েছে। ২৪ মে শেষ হবে বিশ্বের অন্যতম সেরা এ উৎসব। এবারের উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী ও প্রযোজক বর্ষা।

এর মধ্যেই কানে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছেন বর্ষা। এর আগে ২০২২ সালে উৎসবের ৭৫তম আসরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় সঙ্গে ছিলেন স্বামী চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

এবারের আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিয়েছেন বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এ সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন অভিনেত্রী।

সেমিনারের শুরুতেই বাংলাদেশ থেকে আসার কথা জানিয়ে বর্ষা বলেন, আমি একজন অভিনেত্রী। পাশাপাশি একজন ব্যবসায়ীও। কাজ করেন মানুষের উন্নয়নে। তিনি বলেন, অভিনয় জীবনের বাইরে ব্যবসায়িক জীবনেও আমি আমার ইচ্ছা, মেধা এবং লক্ষ্যপূরণে সচেষ্ট থাকি।

অভিনেত্রী বলেন, আমার ব্যবসায় সবসময় নারীর অংশগ্রহণ ও সুযোগ দেওয়ার চেষ্টা করি। তাই নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্যই একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার এ অংশগ্রহণ।

বর্ষা বলেন, বিশ্বব্যাপী সিনেমার বিষয়টির এক অসাধারণ ক্ষমতা ও শক্তি আছে, যা মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করতে পারে। বাস্তবসম্মত গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০