News Editor
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ ভারতের

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মুখে তেহরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি সতর্কবার্তায় সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যে কোনো মাধ্যমে দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ইরানের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা এখনো ইরানে রয়েছেন, তারা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন এবং সব ধরনের বিক্ষোভ বা গণজমায়েত এড়িয়ে চলেন। এছাড়া স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখতে এবং নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

এই সতর্কবার্তাটি এমন এক সময়ে এল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের প্রস্তুতি চলছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সফরকে একটি ‘নতুন জোট’ গঠনের অংশ হিসেবে অভিহিত করেছেন, যা মূলত মধ্যপ্রাচ্যের প্রতিকূল শক্তিগুলোকে মোকাবিলায় কাজ করবে। তবে ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ালেও ভারত ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে আসছিল, বিশেষ করে চাবাহার বন্দর উন্নয়নের মতো কৌশলগত প্রকল্পে দুই দেশ অংশীদার।

বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন হামলার সম্ভাবনা জোরালো হওয়ায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়া দিল্লি এই কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০