নিউজ ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দগ্ধদের সেবায় কাজ শুরু করেছেন ভারতের চিকিৎসকরা

অনলাইন ডেস্ক: চিকিৎসাসেবামূলক কাজ শুরু করেছেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত চিকিৎসা পরামর্শের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

এতে বলা হয়, বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের সদস্যরা প্রতিটি সংকটাপন্ন মামলার পর্যালোচনা করেন, চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তাদের মূল্যায়ন তুলে ধরেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর গত বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাসের অংশ হিসেবে ভারতীয় চিকিৎসক ও নার্সিং কর্মকর্তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, দগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসে পৌঁছেছেন চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দি‌কে তারা ঢাকায় এসে পৌাঁছায়। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। চীনে চিকিৎসাসেবা প্রতিনিধি দলকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

চীনের জরুরি চিকিৎসা দলের সদস্যদের মধ্যে রয়েছেন হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটালের পাঁচজন দগ্ধ-বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স।

এর আগে, রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান।

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এতে শিক্ষার্থীসহ নিহত হয়েছে ২৯ জন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০