স্টাফ রিপোর্টার
১৩ মার্চ ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসুর সব সিদ্ধান্ত হবে ছাত্রদের মতের ভিত্তিতে: নুর

নিউজ ট্রেইলার : ছাত্রদের জন্য যে সংসদ সেই সংসদের যাবতীয় সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।তিনি বলেন, নির্বাচনের আগে ছাত্ররা যে দাবি করেছিল সেগুলোর যৌক্তিকতা ইতোমধ্যে সামনে এসেছে।

আজ বুধবার নির্বাচন বর্জনকারী শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানে তিনি এ দাবি জানান। পরে শিক্ষার্থীরা পুনর্নির্বাচনের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একমত উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‌অবিলম্বে নিরপেক্ষ শিক্ষকদের সমন্বয়ে নির্বাচন কমিটি গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানের পাশাপাশি হলের বাইরে কেন্দ্র স্থাপন, স্টিলের বাক্স পরিবর্তন করে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি মেনে নিতে হবে।প্রশাসনকে উদ্দেশ্য করে নুর বলেন, ছাত্ররা আমাকে সহসভাপতি নির্বাচিত করেছে সেই জায়গা থেকে বলবো, আপনারা হয়রানি, ভয়ভীতি দেখিয়ে দাস বানাতে চেয়েছেন। মিথ্যাচারের আশ্রয় নিয়ে ছাত্রদের বিরুদ্ধে মামলার আশ্রয় নেওয়া হয়েছে।পরে নুর, লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজির, অরণী সেমন্তী খান, ফারুক খানসহ বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় ১১ জন উপাচার্য কার্যালয়ে যান। সেখানে তারা উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন।

এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এজিএস প্রার্থী ফারুক হোসেন বলেন, প্রহসনের নির্বাচন মানি না, মানবো না। পুননির্বাচনের জন্য তিনদিনের মধ্যে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। আমাদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০