News Editor
২৬ জুলাই ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিত সদরপুরে

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধিঃ সরকারের নির্দেশনায় সারা দেশের মত ফরিদপুর জেলার সদরপুরেও ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান’ আয়োজিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত থেকে জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণেরশপথ গ্রহণ করে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পর্যায় থেকে সরাসরি প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে শপথ পাঠ করান অনুষ্ঠানের সভাপতি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জেল হোসেন, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি, জামায়াত, জাকের পার্টি, গণঅধিকার পরিষদসহ ও অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, ছাত্রনেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, জন প্রতিনিধি, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১০

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১১

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১২

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৩

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৪

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৫

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১৬

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১৮

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৯

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

২০