Hamidul Haque
৩০ মে ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

নিজস্ব প্রতিবেদন : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ার দত্তবাড়ীতে জিয়াউর রহমান শিশু হাসপাতালে শুক্রবার ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান এতে দিকনির্দেশনা দেন।

‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ উপলক্ষে লিখিত বক্তব্য দেন জুবাইদা রহমান। তিনি বলেন, হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এ প্রতিরোধক ব্যবস্থাগুলো প্রযোজ্য যাতে আগামীতে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। আজকের এ বিশেষ দিনে হৃদরোগীদের চিকিৎসা সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ প্রদান অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা দেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক এমপি মোশারফ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালীব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা, বিএমএর আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ ও অন্যান্য নেতারা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী ও অন্যান্য নেতারা এবং বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. আনিসুর রহমান, ডা. মুহম্মদ জহুরুল হক, ডা. জহিরুল ইসলাম, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাসেম শাহীন, ডা. মাহবুবুল ইসলাম জনি, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. রন্জন রাজিব, ডা. মো. মেহরাব হোসেন, ডা. রাজেদ আল হাসান, ডা. মুরাদ এবং শজিমেক শাখা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০