নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি ও ফ্ল্যাট নিবন্ধনে গুনতে হবে দ্বিগুণ কর

নিজস্ব প্রতিবেদক: দেশের সব এলাকার সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ করা হয়েছে। বাংলাদেশের যে কোনো এলাকায় স্থাবর সম্পত্তি বা জমি ও ফ্ল্যাট হস্তান্তর হোক না কেন, মালিকানা অর্জন করতে কর দ্বিগুণ গুনতে হবে। আয়কর আইন ২০২৩-এর আওতায় উৎস কর বিধিমালায় নতুন ঐ কর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

আয়কর বিধিমালার ‘সম্পত্তি হস্তান্তর হতে কর আদায় শীর্ষক’ ৬ নম্বর ধারা অনুসারে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সম্পত্তি নিবন্ধন কর ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা করা হয়েছে।

এছাড়া গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং ঢাকা ও চট্টগ্রাম এলাকায় সিটি করপোরেশনের বাইরের এলাকা ও জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকায় ঐ কর ৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬ শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো পৌরসভার আওতাধীন সম্পত্তি কর ২ শতাংশ থেকে ৪ শতাংশ এবং বাকি এলাকাগুলোতে ১ শতাংশ থেকে কর বৃদ্ধি করে ২ শতাংশ করা হয়েছে। এর আগে গত ১ জুন অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এ বিষয়ে প্রস্তাবনা দেন। আর ঐ প্রস্তাবনা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিধিমালা অনুসারে কোন এলাকার কত নিবন্ধন কর :

বাণিজ্যিক এলাকা হিসেবে রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ সাউথ রোড ও মতিঝিল সম্প্রসারিত এলাকা ও মহাখালী এলাকার জমির মালিকদের নিবন্ধন কর হিসেবে কাঠাপ্রতি (১.৬৫ শতাংশ) জমি, ফ্ল্যাট বা যে কোনো স্থাপনার দলিল মূল্যের ৮ শতাংশ বা ২০ লাখ টাকা যেটি সর্বোচ্চ সেটা গুনতে হবে।

কাওরান বাজার এলাকায় দলিল মূল্যের ৮ শতাংশ বা ১২ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি, চট্টগ্রামের আগ্রাবাদ ও সিডিএ এভিনিউ এলাকায় দলিল মূল্যের ৮ শতাংশ বা ৮ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ, নারায়ণগঞ্জ, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বাড্ডা, সায়েদাবাদ, পোস্তগোলা ও গেন্ডারিয়া এলাকায় দলিল মূল্যের ৮ শতাংশ বা ৮ লাখ টাকা যেটি সর্বোচ্চ, ঢাকার উত্তরা, সোনারগাঁও, জনপথ, শাহবাগ, পান্থপথ, বাংলামটর ও কাকরাইল এলাকায় দলিল মূল্যের ৮ শতাংশ বা ১২ লাখ টাকা যেটি সর্বোচ্চ এবং ঢাকার নবাবপুর ও ফুলবাড়ীয়া এলাকায় দলিল মূল্যের ৮ শতাংশ বা ৬ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা কর হিসেবে গুনতে হবে।

তবে শর্ত থাকে যে, যদি জমিতে কোনো স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস থাকে, তাহলে প্রতি বর্গ মিটারে ৮০০ টাকা হারে অথবা ঐ স্থাপনা, বাড়ি, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের দলিল মূল্যের ৮ শতাংশের মধ্যে যাহা সর্বোচ্চ সেই হারে অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, ঢাকার উত্তরা (সেক্টর-১-৯), খিলগাঁও পুনর্বাসন এলাকা, আজিমপুর, রাজারবাগ পুনর্বাসন এলাকা ও চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাইশ ও নাসিরাবাদ মেহেদিবাগ দলিল মূল্যের ৮ শতাংশ বা ৩ লাখ টাকা যেটি সর্বোচ্চ, ঢাকার বনানী ডিওএইচএস, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বসুন্ধরা, নিকেতন ও বারিধারার দলিল মূল্যের ৮ শতাংশ বা ১ লাখ টাকা যেটি সর্বোচ্চ এবং ঢাকার রাজউক পূর্বাচল আবাসিক মডেল টাউন, বসুন্ধরা ও ঝিলমিল আবাসিক এলাকা দলিল মূল্যের ৮ শতাংশ বা ৩ লাখ টাকা যেটি সর্বোচ্চ সেটা গুনতে হবে।

অন্যদিকে ঢাকার উত্তরা, নিকুঞ্জ, বাড্ডা পুনর্বাসন এলাকা, গেন্ডারিয়া পুনর্বাসন, শ্যামপুর পুনর্বাসন, আইজি বাগান ও টঙ্গী এলাকা দলিল মূল্যের ৮ শতাংশ বা ১ লাখ ২০ হাজার টাকা যেটি সর্বোচ্চ ঢাকার শ্যামপুর, পোস্তগোলা শিল্প ও জুরাইন শিল্প এলাকার দলিল মূল্যের ৮ শতাংশ বা ১ লাখ টাকা যেটি সর্বোচ্চ ঢাকার খিলগাঁও ও রাজারবাগ পুনর্বাসন এলাকায় দলিল মূল্যের ৮ শতাংশ বা দেড় লাখ টাকা যেটি সর্বোচ্চ এবং ঢাকার গোরান ও হাজারীবাগ ট্যানারি এলাকায় দলিল মূল্যের ৮ শতাংশ বা ৬০ হাজার টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা গুনতে হবে।

এছাড়া গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ঢাকা এবং চট্টগ্রাম এলাকায় সিটি করপোরেশনের বাইরের এলাকা ও জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকায় কর বৃদ্ধি করে দলিল মূল্যের ৩ থেকে ৬ শতাংশ করা হয়েছে।

এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো পৌরসভার আওতাধীন সম্পত্তি কর ২ শতাংশ থেকে ৪ শতাংশ এবং বাকি এলাকাগুলোতে ১ শতাংশ থেকে কর বৃদ্ধি করে ২ শতাংশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০