News Editor
১৬ নভেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে : শামীম

বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম। রোববার (১৬ নভেম্বর) বিকেলে হাতিয়ার বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম বলেন, সারাদেশের মানুষ ভোট দিতে উদগ্রীব। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, সেই ট্রেনে বাংলাদেশের জনগণ উঠে পড়েছে অলরেডি। মাঠে-মাঠে, রাস্তায়-রাস্তায় মানুষের ঢল প্রমাণ করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে জনগণ।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব অপচেষ্টা মোকাবিলা করতে হবে।

হাতিয়ার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শামীম বলেন, গত ১৭ বছরে হাতিয়া দ্বীপ বঞ্চনার শিকার হয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজির কারণে মানুষ কষ্টে ছিল। বিএনপি সরকার গঠন করলে নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা সংস্কার করা হবে। হাতিয়ার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে সারা দেশের মধ্যে একটি রোল মডেল করা হবে। বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। হাতিয়ায় উন্নত হাসপাতাল স্থাপন করা হবে। নৌ ও সড়ক যোগাযোগ উন্নত করে মানুষের দুর্ভোগ কমানো হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ এবং হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশস্থলে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। একেক ইউনিয়নের মিছিল একেক রঙে মুখরিত ছিল। এতে সমাবেশস্থলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০