নিউজ ডেস্ক
১৬ মে ২০২০, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ডে ঠিকাদার আলাউদ্দিন প্রধানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৫মে) বিকেলে পৌরসভার রোস্তম মার্কেট ছেংগারচর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ঠিকাদার মো. আলাউদ্দিন প্রধান তাঁর নিজস্ব অর্থায়নে পৌরসভার ৯নং ওয়ার্ডের ৩শতাধিক পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেন।

তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এর নির্দেশ পৌরসভার ৯টি ওয়ার্ডে এ ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান বেপারী, আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল ইসলাম, মো. শাহআলম, সমাজসেবক নূর হোসেন ও দুলাল মিয়া প্রমুখ।

ঠিকাদার আলাউদ্দিন প্রধান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে পৌরসভার ৯নং ওয়ার্ডের অসহায়, কর্মহীন হতদরিদ্র পরিবারের প্রত্যেককে পোলাউ চাল, মশুর ডাল, বুটের ডাল, তেল, চিনি, সেমাই (তিন ধরনের), লবন, সাগু, খুরমা খেজুর, কিচমিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা’সহ ঈদ সামগ্রী দেয়া হয়েছে।

এসময় ছেংগারচর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ঠিকাদার মো. আলাউদ্দিন প্রধান বলেন, করোনার প্রভাবে আমাদের এলাকার অসংখ্য নারী-পুরুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসব অসহায় দারিদ্র মানুষের কথা চিন্তা করেই আমাদের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের নির্দেশনায় ছেংগারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় আমার নিজস্ব (ব্যাক্তিগত) অর্থায়নে পৌর এলাকার বকার হয়ে পড়া চালক, দিনমজুর ও দুস্থ পরিবারগুলোকে এবং পৌর এলাকার মসজিদের ইমামসাহেব, মাদ্রাসা, এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যত দিন করোনার প্রভাব থাকবে, ততদিনই এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

আলাউদ্দিন প্রধান কর্মহীন হয়ে পড়া এসব অসহায় দারিদ্র মানুষের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রধানমন্ত্রী ও আমাদের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুলের নির্দেশ মেনে চলুন। নিজেরা ঘরে থাকুন, অন্যকে সুস্থ রাখুন। জনসমাগম করবেন না। সরকারি সিদ্ধান্ত ছাড়া দোকানপাট খুলবেন না। খুব জরুরি প্রয়োজন ছাড়া যানবাহনে চলাফেরা করবেন না। দলমত নির্বিশেষে সকালের কাছে ত্রাণসমগ্রী পৌঁছে দেওয়া হবে। যতদিন পর্যন্ত এই সঙ্কট থাকবে ততদিন আমাদের সংসদ সদস্য, আওয়ামী লীগ এবং আমরা আপনাদের পাশে আছি। আজকের এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল (এমপি সাহেব) থাকার কথা ছিলো। সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০