স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২০, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আওয়ামীলীগ নেতা খুন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান ভুট্রোকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

সোমবার (১৮ই মে) রাত ১১ টার সময় শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী সাবেক বিলকিস সুলতানা একাডেমীর সামনে বাড়ীতে যাওয়ার পথে একদল দুর্বৃত্তরা আজিজুর রহমান ভুট্রোর উপর ধারলো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গলায়, শরীর ও মাথা সহ বিভিন্নস্থানে আঘাত করে।

আজিজুর রহমান ভুট্টর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে চাঁদপুর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে তার লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে ।

এদিকে কারা তার উপর হামলা করলো এবং কি কারণে করলো তা উৎঘাটনে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। অপরদিকে এলাকায় তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়টি নিয়ে শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামুছুজ্জামান পাটওয়ারী সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল সোমবার বিকেলে তার কুমারডুগীস্থ এলাকায় সারের দোকান থেকে আমি সহ বাকিলা বাজারে যাই । সেখান থেকে তার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে বাড়ীর সামনে পৌঁছে দেই । পরে আমি আমার মহামায়া বাড়ীতে গিয়ে শুনতে পাই তার উপর কে বা কাহারা হামলা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০