News Editor
৩ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চবির ভর্তি পরীক্ষায় এক বেঞ্চে বসে পরীক্ষা দিলেন তিন শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এক বেঞ্চে বসে তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেখা গেছে। 

শনিবার (৩ জানুয়ারি) পরীক্ষা চলাকালীন শহীদ হৃদয় তরুয়া ভবন কেন্দ্র পরিদর্শন করে এ চিত্র দেখেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে কেন্দ্রের দায়িত্বে থাকা কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (কলা ও মানববিদ্যা অনুষদ) দ্বিতীয় তলায় দর্শন বিভাগের একটি কক্ষে প্রত্যেকটি আসনে তিনজন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। বেলা ১১টা ২০ মিনিটের দিকে এই কেন্দ্র পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ওই রুমে এক সিটে তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীর উপস্থিতি দেখে ক্ষুব্ধ হন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এ বিষয়ে কেন্দ্রে পরিদর্শনরত দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যেই পরীক্ষা দিচ্ছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। জায়গা সংকুলান না হওয়ায় এক সিটে তিন শিক্ষার্থীকে পরীক্ষা নিতে হচ্ছে।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বলেন, এখানে তিন জন করে বসলেও একজনের সঙ্গে আরেকজনের প্রশ্নের মিলের সম্ভাবনা নেই। আর আমরা যদি এভাবে না নেই, তাহলে বিশ্ববিদ্যালয়ের বাইরে পরীক্ষা নিতে হবে।

উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি যেন গাদাগাদি করে শিক্ষার্থীদেরকে না বসানো হয়। পরবর্তীতে এরকম অবস্থা যেন না হয়, সেজন্য প্রয়োজনে কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০