নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

অনলাইন ডেস্ক: চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরিসহ মোট চারটি নতুন বিষয় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন এই বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

নতুন বিষয়ের তালিকা তুলে ধরে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’ শিরোনামে দুটি বই যুক্ত হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণির পাঠ্যতালিকায় যুক্ত করা হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামের অপর দুটি বই।

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রমকে আধুনিক মানসম্পন্ন এবং কারিগরি নির্ভর রূপ দেওয়াই প্রধান লক্ষ্য। এই ধারাবাহিকতায় ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিমার্জন ও সংস্কার অব্যাহত থাকবে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন বিষয় যুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশের সবগুলো শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৩

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৪

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৫

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৬

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৯

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১০

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

২০