News Editor
৩০ অক্টোবর ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় কারখানায় আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভ চলাকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে; যেখানে একজন নিহত হওয়ার খবর এসেছে।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে ওই এলাকার এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড এবং নিহত হওয়ার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি আফিসার রাশেদ বিন খালিদ।

এ ঘটনার আগে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মধ্যে বিকাল ৩টার দিকে একই এলাকায় অবস্থিত যমুনা গ্রুপের একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এদিন এর আগে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের বিক্ষোভের সময় বাসন এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাসেল হাওলাদার (২৬) নামে আরেক শ্রমিক নিহত হন। তিনি ওই এলাকায় অবস্থিত ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেক্ট্রিসিয়ান ছিলেন।

কোনাবাড়িতে কারখানায় আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কিছুক্ষণের মধ্যে গুদামের আগুন নিয়ন্ত্রণে আনলেও চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে এবিএম কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে কারখানাটির ভেতরে একজনের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খাঁন বলেন, বিকালে কারখানাটিতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, আগুনে নিহত ব্যক্তি ৩২ বছর বয়সি কারখানার শ্রমিক ইমরান হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার ডুমবাড়িয়া এলাকায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকেই কোনাবাড়ি ও আশপাশের এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনরত শ্রমিকরা।

এদিন আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষ হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকালের দিকে একজন শ্রমিক মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা আশপাশে ভাঙচুর চালান।

প্রতক্ষ্যদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা সোমবার বিকাল সোয়া ৫টার দিকে বিক্ষোভ করে এবিএম ফ্যাশন নামের কারখানারটি গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিক্ষুব্ধরা গাজীপুরের কাশিমপুর মিনি ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করেন।

তিনি বলেন, আন্দোলনরত শ্রমিকরা প্রথমে যমুনা ফ্যাশনে আগুন দেন; পরে সেটা নিয়ন্ত্রণ করা হয়। এর পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় এবিএম কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিসের স্টেশনের কয়েকটি ইউনিটের কর্মীরা সেখানে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০