নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা পুনর্গঠনে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন

অনলাইন ডেস্ক: গাজা পুনর্গঠনে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের এই সহযোগী পরামর্শ দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর জন্য গাজা পুনর্গঠনের তহবিল সংগ্রহ করা কঠিন হবে না। ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস করে দিয়েছে।

সিবিএস নিউজকে উইটকফ বলেন, গাজা পুনর্গঠনে আনুমানিক ৫০ বিলিয়ন ডলারের প্রয়োজন। কিছুটা কম হতে পারে আর কিছুটা বেশিও হতে পারে। আমি মনে করি যে এই অঞ্চলে খুব বেশি অর্থ ব্যয় করা হয়নি।

বেশ কিছু মানবাধিকার সংস্থা বলছে, গাজায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী পক্ষ হিসেবে এর পুনর্গঠনে ইসরায়েলের অর্থ প্রদান করা উচিত।

এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ ফিলিস্তিনি। ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতি ‌‘অত্যন্ত শান্তিপূর্ণ’ রাখার জন্য কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০