স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রাচে ভর করে মাঠে তাসকিন

নিউজ ট্রেইলার : ইনজুরিতে পড়া তাসকিন আহমেদকে মিরপুরের বিসিবির প্রাঙ্গণে দেখা গেছে। আজ রোববার ক্রাচে ভর করে হাঁটতে দেখা গেছে বাংলাদেশের এই পেসারকে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে দেখা করতে এসেছে এই পেসার। বিসিবির একাডেমী মাঠে অনুশীলন করছিল চিটাগং ভাইকিংসের ক্রিকেটাররা। সেখানে দলের সাথে ছিলেন ভাইকিংসের উপদেষ্টা নান্নু। নান্নুর সাথে দেখা করতে একাডেমী মাঠে এসেছিলেন তাসকিন। সেখানে কিছুক্ষণ থেকে আবার চলে গিয়েছেন তিনি।শুক্রবার সিলেট সিক্সার্স ও চট্রগ্রাম ভাইকিংসের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। চট্রগ্রামের ইনিংসের দশম ওভারে অলক কাপালির বলে মোসাদ্দেক হোসেন লং অন বাউন্ডারি ছাড়া করেন।বাউন্ডারি লাইনে থাকা তাসকিন বল থামাতে গিয়ে বাউন্ডারি কুশনে ডান পা দিয়ে চোট পান। মাঠ থেকে সরাসরি এক্সরে করানোর জন্য তাসকিনকে মিরপুরের ডিজি ল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাঁকে দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়।এবারের বিপিএলে দারুণ ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় শীর্ষে আছেন এই ফাস্ট বোলার। ১২ ম্যাচ খেলে ২২ উইকেট শিকার করেছেন তাসকিন, বল হাতে দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ পারফর্মেন্স দিয়ে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন।নিউজিল্যান্ড সফরের টেস্ট ও ওয়ানডে দলের স্কোয়াডে রাখা হয়েছিল তাসকিনকে। তবে বিপিএলে সিলেটের শেষ ম্যাচে এসে পায়ের গোড়ালিতে চোট পাওয়া দীর্ঘ এক বছর পর দলে সুযোগ পাওয়া তাসকিনের জন্য দুর্ভাগ্যজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০