News Editor
১৪ নভেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাবরেরা, গোলরক্ষক, ডিফেন্সের ভুলে হামজার পারফরম্যান্স ফলহীন!

হংকং, সিঙ্গাপুরের মতো নেপালের বিপক্ষেও বাংলাদেশের একই কাহিনি। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে পয়েন্ট খোয়ানো। হামজার অসাধারণ পারফরম্যান্সের পরও নেপালের মতো প্রতিপক্ষের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়ায় ফুটবলাঙ্গনে চলছে চরম হতাশা ও সমালোচনা। বরাবরের মতো কাঠগড়ায় স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, এবার তার সঙ্গে যোগ হয়েছেন গোলরক্ষক মিতুল মারমা। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা হতাশ কন্ঠে বলেন, ‘হামজার অতিমানবীয় গোলের পরও জয় না নিয়ে মাঠ ছাড়া খুব হতাশার। এজন্য রক্ষণ ও গোলরক্ষককদে দায় নিতেই হবে। গত কয়েকটি ম্যাচেই দেখা যাচ্ছে গোলরক্ষক ও রক্ষণের মধ্যে গ্যাপ ও সমন্বয়হীনতা। ভাইয়ের মৃত্যুর পর মিতুল স্বাভাবিক ছন্দে নেই। কোচের এই পজিশন নিয়ে অবশ্যই গভীরভাবে ভাবা উচিত।’

হ্যাভিয়ের ক্যাবরেরা তিন বছরের বেশি সময় বাংলাদেশে কাজ করছেন। এরপরও একাদশ ঠিক মতো গড়তে পারেন না। তাই ভারত ম্যাচের আগে খানিকটা শঙ্কিত রানা, ‘নেপাল দুর্বল প্রতিপক্ষ এরপরও ততোধিক ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল একাদশে। দলে স্ট্রাইকার রয়েছে এরপরও তিনি নেপালের বিপক্ষে মেক শিফট রাকিবকে খেলান। তাহলে স্ট্রাইকার নিয়ে লাভ কি দলে যদি নেপালের বিপক্ষে না খেলান? ফাহিম দ্বিতীয়ার্ধে নিজের পজিশনে খেলার পরই বাংলাদেশের খেলায় পরিবর্তন এসেছে। প্রথমার্ধে কেন তাকে ভিন্ন পজিশনে খেলাল সেটা বোধগম্য নয়। একাদশ ঠিক না হলে ভারত ম্যাচে ভালো কিছু সম্ভব নয়।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য কালকের হারে বেশ ব্যথিত। শেষ মুহূর্তে পয়েন্ট খোয়ানো রক্ষার্থে তিনি মেডিটেশনের দাবি করলেন, ‘ফুটবলাররা শেষের দিকে মনোযোগ হারিয়ে ফেলছে। এজন্য তাদের মেডিটেশন প্রয়োজন। গোলরক্ষক মিতুল ও রক্ষণের ভুল রয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না।’

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের গত মৌসুমে প্রথম লেগে মিতুল প্রায় ৯০০ মিনিট আবাহনীর হয়ে গোলশূন্য ছিলেন। সিঙ্গাপুর ম্যাচের পর থেকে যেন আগের মিতুল নেই। চার ম্যাচে হজম করেছেন ৯ গোল। এতে প্রশ্ন উঠেছে গোলরক্ষক কোচের দক্ষতা ও যোগ্যতা নিয়ে। পাশাপাশি দ্বিতীয় গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে না খেলানো নিয়ে। যিনি এএফসি অ-২৩ টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন এবং বসুন্ধরা কিংসের প্রধান গোলরক্ষক।

সাবেক জাতীয় ফুটবলার ও দেশের অন্যতম ফুটবল বিশ্লেষক জুলফিকার মাহমুদ মিন্টু। তিনি বাংলাদেশের ফুটবলের ফলাফল ও পারফরম্যান্স নিয়ে যারপরনাই বিরক্ত হয়ে বলেন, ‘প্রতি ম্যাচেই একই ধরনের পুনরাবৃত্তি। ফুটবলার,কোচ এবং ফেডারেশন কোনো পক্ষই নিজেদের সংশোধন বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না। এ নিয়ে আর কিছু বলার নেই।’

নেপালে ঘরোয়া ফুটবল নেই দুই বছরের বেশি সময়। জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ পদত্যাগ করেছেন। সাবেক খেলোয়াড় ও কোচ হড়ি খাড়কা স্বল্প প্রস্তুতিতে বাংলাদেশে দল নিয়ে আসেন। হামজা-সামিতের মতো ফুটবলার থাকার পরও বাংলাদেশের মাটি থেকে এক পয়েন্ট নিয়ে যাচ্ছেন। যা হড়ি খাড়কার সাফল্যই।

বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা নেপালের বিপক্ষে খেলার আগে ক্লোজড ডোর অনুশীলন করান। মিডিয়াকে অবরুদ্ধ রাখলেও তিনি বাংলাদেশের ক্লাবে খেলা নেপালী ফুটবলার অনন্ত তামাংয়ের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলেন ৷ সেই অনন্ত গতকাল শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের জয় হরণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০