স্টাফ রিপোর্টার
২ মে ২০১৯, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

নিউজ ট্রেইলারঃ রাজধানী ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের পুর্ব আগানগর এলাকায় নিজ প্রতিষ্ঠান থেকে আবুল কাশেম ঢালী (৬৮) নামে এক গার্মেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ।বৃহস্পতিবার দুপুরে ‘মেসার্স ঢালী গার্মেন্টস’ নামে ওই প্রতিষ্ঠান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মার্কেট ও মার্কেট সমিতির লোকজন প্রতিষ্ঠানের কাটিং মাষ্টার অমিত (২২) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত অমিত প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা সে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, পূর্ব আগানগরের মান্নান ম্যানশন নামে একটি তৈরী পোশাক মার্কেটের নিচতলায় একটি ও দোতলায় দুটি রুম ভাড়া নিয়ে তৈরী প্যান্টের ব্যবসা করতেন নিহত আবুল কাশেম ঢালী। নিচতলায় শোরুম আর দোতলায় ছিল কারখানা। নিচতলার শোরুমেই তিনি রাতে থাকতেন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন কুড়িগাঁও গ্রামে।
নিহত আবুল কাশেম কাপড় কিনে প্যান্ট তৈরী করে বিক্রি করতেন বলে জানান স্থানীয় দোকানদারগন।কারখানায় বেশ কয়েকজন কর্মচারীও ছিল। রাতে কর্মচারীরা যার যার বাসায় চলে গেলেও তিনি শোরুমে ঘুমাতেন। তবে দোতলার কারখানায় প্রতিষ্ঠানের কর্মচারী (কাটিং মাষ্টার) অমিত রাতে ঘুমাতেন। সকালে সমিতির নেতৃবৃন্দসহ ঘটনাস্থলে এসে নিহতের গলার দুই পাশে আচড় ও চোখে আঘাতের চিহ্ন দেখে আমাদের সন্দেহ হয়। পরে কর্মচারীদের সঙ্গে কথা বলে কাটিং মাষ্টার অমিত সন্দেহ হয়। তার ঘাড়েও আচড়ের চিহ্ন রয়েছে। এসব কারনে আমরা অমিতকে আটক করে পুলিশে সংবাদ দেই।
নিহতের ভাগ্নে হাসান জানান, কাটিং মাষ্টার অমিত ফাঁকিবাজ ছিলেন। সে কাজে ফাঁকি দিতো। তার আচার ব্যবহারও ভালো ছিল না। এসব কারনে মামা প্রায়ই তাকে গালমন্দ করতেন। বুধবারও অমিতকে গালমন্দ করেন মামা। আমাদের ধারনা এর জের ধরে অমিতই মামাকে হত্যা করেছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: শাহজামান জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানের কর্মচারী অমিতকে গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্ষোভের কারনে তার মালিক আবুল কাশেম ঢালীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০