নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে’

নিজস্ব প্রতিবেদক: কিছুদিনের মধ্যে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, ইইউভুক্ত ১০ দেশের প্রতিনিধিরা জানতে চেয়েছেন আগামীতে কীভাবে দেশ পরিচালনা করা হবে। আমরা বলেছি, কিছুদিনের মধ্যে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে বৈঠক শেষে তিনি এমন তথ্য জানান। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতসহ ইইউভুক্ত ১০ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ ফারুক খান বলেন, বৈঠকে ইইউ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে আগামীতে কীভাবে দেশ পরিচালনা করা হবে তা জানতে চেয়েছে। আমরা বলেছি, নির্বাচন কমিশন তাদের তফশিল ঘোষণা করবে। কিছুদিনের মধ্যে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, তারাই নির্বাচনকালীন সরকারে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠাবে। আলোচনা করে একটা বিষয় প্রমাণ হয়েছে যে, তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়, যেই সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কী কী করব, সেটাও তারা জানতে চেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জী, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সোহরাব হোসেন, তারিক হাসান সমী ও খালেদ মাসুদ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০