স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২০, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি  : করোনাভাইরাসের সংক্রমণে  ঘরবন্দি কর্মহীন নিম্ন আয়ের মানুষদের খাদ্যসহায়তা ও ঈদ সামগ্রী উপহার দিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী বিএনপি নেতা ও ফজিলা আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইকবাল হোসেন শেখ।
মঙ্গলবার (১৯ মে ) কাপাসিয়া  সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলা  কান্দানিয়া গ্রামের কৃতিসন্তান মোঃ ইকবাল হোসেন শেখ বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা থেকে দু:স্থ, অসহায় এবং কর্মহীন দিন আনে দিন খায় ৩’শ মানুষদের খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু তেল সহ ঈদ সামগ্রী  বিতরণ করা হয়।  সদর ইউনিয়নের কান্দানিয়া, পাবুর, বরুন, খোদাদিয়া, বর্জুনা সহ সব গ্রামে খাদ্যসামগ্রী অটোরিক্সা ও রিক্সাভ্যানে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার  খাদ্যসহায়তা পৌছে দেয়া হয়।
অসহায় দু:স্থদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণের সময় বিএনপি নেতা সুপ্রীম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন শেখ জানান, বাবা-মা’র নামে প্রতিষ্ঠিত ফজিলা আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্যোগকালে সক্ষমতানুযায়ী প্রত্যেক মানুষকেই এগিয়ে আসা জরুরী। স্থানীয় নেতা-কর্মীদের সহায়তায় বিভিন্ন গ্রামে এসব পৌছে দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতিতে কর্মহীন, দু:স্থ, অসহায় এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী দেয়ার উদ্যোগ নিয়েছি। চেষ্টা করবো ঈদ সামনে দু:স্থ অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার। এছাড়া কাপাসিয়া সদরের ২০টি এতিমখানা মাদরাসায় নগদ অর্থ ও খাদ্যসহায়তা দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০