Hamidul Haque
১৪ মে ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কান উৎসবে যাচ্ছেন না আলিয়া, যে সিদ্ধান্ত ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক : ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে, যা চলবে আগামী ১০ দিন। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাবে বলিউডের বেশ কিছু তারকাকে। বহুপ্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসবে ফ্রান্সে তারকাদের সমাগম শুরু হয়েছে। উৎসবের লালগালিচায় বিশেষ নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। বলিউড থেকে কারা এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তাদের সাজ নিয়েও ফ্যাশনপ্রেমীদের কৌতূহল তৈরি হয়েছিল। ইতোমধ্যে কানে পৌঁছেছেন অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলা।

জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে এবার নজর কাড়বেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করলেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে অন্তত তাকে দেখা যাবে না। তবে পরে তিনি যাবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানে যাওয়া সমীচীন নয় বলেও মনে করছেন তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেদিকে নজর রাখছে। তবে এ মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন বলে জানান আলিয়া।

অন্যদিকে চলতি বছরের কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে তার সফর শুরু হয়েছিল। এরপর থেকে প্রায় প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে তাকে দেখা গিয়েছিল। এবারও অন্যথা হবে না বলেই শোনা যাচ্ছে।

তবে গত বছর প্রথম দিনে পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের কালো ও সোনালি রঙে মোড়া মাটি স্পর্শ করা একটি গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। ওই বার তার সাজ তেমন চমক তৈরি করতে পারেনি। অনুরাগীরা তাই নতুন সাজে ঐশ্বরিয়াকে দেখার অধীর অপেক্ষায় রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০