News Editor
২১ মে ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মৃত তিন সাংবাদিকের পরিবারকে অনুদান দি‌লেন আইজিপি

ঢাকা: করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

বুধবার দুপুরে আইজিপির পক্ষ থেকে মৃত সাংবাদিকদের পরিবারের হাতে অনুদানের এ চেক তুলে দেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন।

তিন সাংবাদিক হলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার প্রয়াত সিটি এডিটর হুমায়ুন কবির খোকন, একই পত্রিকার সিনিয়র সেন্ট্রাল ডেস্কের সাব এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান।

হুমায়ুন কবির খোকন ও মাহমুদুল হাসান অপুর পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাদের চেক গ্রহণ করেন ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় প্রয়াত সাংবাদিক আসলামের স্ত্রী ছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা, সিনিয়র তথ্য অফিসার একেএম কামরুল আহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দফতর জানায়, সাংবাদিকদের যেকোনো সংকটে পুলিশ সদর দফতর পাশে থেকেছে। এরই অংশ হিসেবে করোনা সংক্রামণে মারা যাওয়া তিন সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন আইজিপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

৮

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৯

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১০

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১১

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১২

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৩

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৪

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৫

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৬

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৭

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৮

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৯

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

২০