নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদিকে ভারতকে দোষারোপ, অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক: নয়াদিল্লির সঙ্গে ঢাকা কী ধরনের সম্পর্ক চায়, সে বিষয়ে বাংলাদেশের মনস্থির করা দরকার বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সঙ্গে একদিকে ভারতকে দোষারোপ করে অন্যদিকে ভালো সম্পর্ক চাওয়া হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে তিনি বলেন, প্রতিদিন যদি অন্তর্বর্তী সরকারের কেউ সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে, আপনি যদি প্রতিবেদনগুলো দেখেন তবে কিছু জিনিস একেবারেই হাস্যকর। আপনি একদিকে বলতে পারেন না, আমি এখন আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই; কিন্তু আমি প্রতিদিন সকালে উঠি এবং যা কিছু ভুল হয় তার জন্য আপনাকে দোষারোপ করি।

জয়শঙ্কর উল্লেখ করেন, ভারত ঢাকাকে খুব স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে, আমরা পরিস্থিতি ‘শান্ত করতে’ এবং ‘স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক’ পুনরায় শুরু করতে চাই। তবে সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় আমরা অসন্তুষ্ট।

তিনি বলেন, পরিস্থিতির প্রথম দিকটি হলো – বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অবশ্যই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের কথা বলতে হবে, যা আমরা করেছি।

তিনি আরও বলেন, দ্বিতীয় দিক হচ্ছে তাদের (বাংলাদেশের) রাজনীতি আছে, কিন্তু দিন শেষে দুই দেশই প্রতিবেশী। আমাদের সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখতে চায়, সে বিষয়ে তাদের মনস্থির করতে হবে।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ ইতিহাস রয়েছে। এটা ১৯৭১ সালের কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১০

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১২

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৩

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৪

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৫

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৬

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৭

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৮

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৯

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

২০