স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০১৯, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ৫ দিনের সূচি বদল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সোমবার বিকালে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক এসব তথ্য জানান। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো বিজ্ঞপ্তি জারি করেছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের আরবি প্রথমপত্র, সংস্কৃত প্রথমপত্র এবং পালি প্রথমপত্রের পরীক্ষা ৯ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পবিত্র শবে বরাতের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২১ এপ্রিলকে পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ করে পরীক্ষার সময়সূচি করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল। এ কারণে ওইদিনের পরীক্ষা পেছানো হয়েছে।

অন্যদিকে ২২ এপ্রিল পদার্থ বিজ্ঞান, (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব:) দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এছাড়া, পরপর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সূচিতে পরিবর্তান আনা হয়েছে।

আগামী ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয়পত্র, সংস্কৃত দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র অনুষ্ঠিত হবে ১১ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগামী ২২ এপ্রিলের পদার্থ বিজ্ঞান, (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব:) দ্বিতীয়পত্র ১২ মে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগামী ৪ মে’র গার্হস্থ্য বিজ্ঞান প্রথমপত্র সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারিত সময়ের পরীক্ষা বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ৬ মে অনুষ্ঠিতব্য বিজ্ঞান দ্বিতীয়পত্র বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০