News Editor
৮ জানুয়ারী ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই-আবুল কালাম

বন্দর প্রতিনিধি: বিএনপির প্রয়াত চেয়ারপারর্সন  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায়
বন্দরে  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বাদ মাগরিব
বন্দর উপজেলার  শুভকরদিস্থ হাজী নূরুউদ্দিন আহমেদের বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নূরউদ্দিন আহাম্মদ। প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছায় আশা। বক্তব্য রাখেন বন্দর শহর বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ,মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, মোহাম্মদ হোসেন কাজল,হান্নান সরকার,সুলতান আহাম্মদ ভূইয়া,মেজবাহ উদ্দিন স্বপন,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন, এ্যাডভোকেট এম এ মতিন,শহীদ হোসেন মেম্বার,সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন,প্রবীণ বিএনপি নেতা পিয়ার হোসেন,বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,স্বপন মাহমুদ,বকবর হোসেন,সাফিউদ্দিন,মোরশেদ আলম,আব্দুস সাত্তার,হাবিব  মেম্বার,নাসির ভূইয়া,দীন ইসলাম  প্রধান,কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধানসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম বলেন,আমি এমপি ক্যান্ডিডেট হলেও আপনাদের সন্তান। আমি আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই। আপনারা আমাকে গোলাম হিসেবেই দেখবেন। তিনি আরো বলেন,এই মুহুর্তে ভোট চাওয়ার কোন সুযোগ নেই। আমি শুধু আপনাদের দোয়া চাই। আগামী দিনে আপনাদের পাশে যেন থাকতে পারি। আমার সন্তান আশাকে আপনাদের হাতে তুলে দিয়ে মরতে চাই। আমাদের পরিবারের ধারাবাহিকতায় আমার পরে যাতে জালাল হাজী পরিবারের ঐতিহ্য ধরে রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০