নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা নেতা নই, আমরা সবাই শেখ হাসিনা’র কর্মী : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি:পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আমরা কেউই নেতা নই, আমরা সবাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আমাদের নেতা শেখ হাসিনা, আর কেউ নেতা না। এই বরিশালকে আপনারা চোখ ভরে দেখে নিন। আগামী দুই বছর পর এই বরিশাল আর দেখবেন না। এই বরিশাল হবে আগামীর রোল মডেল। দুই বছর শুধু ধৈর্য ধরে আমাকে কাজ করতে দিন,বরিশাল পাল্টে দেবো।

আজ (শনিবার) বরিশালের নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত প্রতিমন্ত্রীকে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ট নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পরা বরিশালকে স্মার্ট নগরী হিসেবে তুলবো আমরা। স্মার্ট বরিশাল বির্নিমানে সরকারি কর্মকর্তা এলাকাবাসি সবাইকে একযোগে কাজ করতে হবে ।

তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেটা বাস্তবায়নে কাজ করছে শেখ হাসিনার সরকার। আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বদলে দিবো বরিশালকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবো আমরা বরিশাল বাসিও।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশর পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তরিত করা হবে।

সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, সিটি কর্পোরেশনের অনুকূলে ৮শ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এবং জাহিদ ফারুক দুজনে মিলে এই বরিশালকে বদলে দেব। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। আমরা, এই বরিশাল নগরীতে কোনো হানাহানি চাইনা। আমরা একটি শান্তিপ্রিয় বরিশাল দেশবাসীর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাই।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ(খোকন সেরনিয়াবাত)। মেয়র পত্নী ও নারী নেত্রী লুনা আব্দুল্লাহ ছাড়াও এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ আফজালুল করীম,আওয়ামী লীগ এর জাতীয় কমিটির সদস্য এ্যাডঃ বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সদস্য এ্যাডঃকেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও বরিশাল মহানগর যুব লীগের সহ সভাপতি মাহমুদুল হক খান মামুন সহ আরো অনেকে।

এর আগে প্রতিমন্ত্রী সদর উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ টি গরুর বকনা বাছুর বিতরণ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর ও সদর উপজেলা আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবার এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০