নিউজ ডেস্ক
১৭ মে ২০২০, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজীবন বাসায় কাজ করতে পারবেন টুইটারের কর্মীরা

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর গত মার্চ থেকেই বাসায় বসে কাজ করছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগামাধ্যম টুইটারের কর্মীরা। তাদের এই ‘ওয়ার্ক ফ্রম হোম’ এতটাই কার্যকর হয়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক হলেও আজীবন বাসায় বসেই কাজ করার সুযোগ পাবেন কর্মীরা। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি কর্মীদের পাঠানো এক ই-মেইলে এ সিদ্ধান্তের কথা জানান।

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অবস্থিত টুইটার সদরদপ্তরের প্রায় ৫ হাজার কর্মী বাসায় বসে থেকে কাজ করছেন। এতে কর্মীদের কাজের গতি আরো বেড়েছে এবং তার সফলভাবেই তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির সিইও কর্মীদের আজীবন বাসায় থেকে কাজ করার সুযোগ দিচ্ছেন।

সংবাদমাধ্যমটি আরো জানায়, জ্যাক ডরসির এ সিদ্ধান্ত কর্মক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানও কর্মীদের বাসায় কাজ করার ব্যাপারে আগ্রহী হতে পারে। এতে অফিসে বসেই কাজ করার সনাতন ধারণা থেকে অনেক প্রতিষ্ঠানই বেরিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্যাক ডরসি সম্প্রতি ই-মেইলের মাধ্যমে কর্মীদের জানান, গত কয়েক মাসের কাজের ফলাফলে দেখা যাচ্ছে, বাসায় বসেই সবাই ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কোনো কর্মী চাইলে এরপরও বাসায় বসে কাজ করতে পারবেন। এ ক্ষেত্রে সবাইকে সুযোগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট জেনিফার ক্রিস্টি এক টুইটে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর তারাই প্রথম কর্মীদের বাসায় বসে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তবে ফের কর্মীদের অফিসে এসে কাজ করার ব্যাপারে তারা সবার পেছনে থাকতে চান।

উল্লেখ্য, সিঙ্গাপুর, লন্ডন ও নয়াদিল্লিসহ সারাবিশ্বে মোট ৩৫টি কার্যালয় আছে টুইটারের। যেখানে কাজ করেন হাজার হাজার কর্মী।

এদিকে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে চলতি বছর পুরোটাই কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে ফেসবুক, গুগলসহ বহু প্রতিষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০