News Editor
১৮ মে ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগুনে দগ্ধ ব্রাজিলের সাবেক অধিনায়ক

অনলাইন ডেস্ক: চলতি মাসেই (৮ মে) ৪৭ বছরে পা দিয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক লুসিও পেরেইরা ডি সিলভা। ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণের পর এখন তিনি পুরোদস্তুর পারিবারিক ব্যস্ততায় আছেন। এরই মাঝে অগ্নি দুর্ঘটনার শিকার হলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের এই তারকা ডিফেন্ডার। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্ত্রী মারিলিয়া ফরজিয়ানি।

গত বৃহস্পতিবার ব্রাজিলের ফেডারেল জেলা ব্রাজিলিয়ায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মুখে পড়েন লুসিও। বাসা-বাড়িতে উষ্ণতা বৃদ্ধির কাজে ব্যবহৃত ‘ইকোলজিক্যাল ফায়ারপ্লেস’ বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। ‘গ্লোবো’র তথ্যমতে- লুসিও’র শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। ওই সময় স্ত্রী মারিলিয়া তার সঙ্গে থাকলেও তিনি অক্ষত আছেন।

বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালের আইসিইউতে থাকা সাবেক ব্রাজিল তারকার শারিরীক অবস্থা নিয়ে স্ত্রী মারিলিয়া জানান, ‘আমরা ইকোলজিক্যাল ফায়ারপ্লেস বিস্ফোরণের মুখে পড়েছি। দগ্ধ শরীর নিয়ে তাৎক্ষণিকভাবেই লুসিয়াসকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার স্থিতিশীল অবস্থায় ফিরতে সময় লাগবে। শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসা প্রক্রিয়াটি যেহেতু সময়সাপেক্ষ তাই আমাদের এতটুকুই জানানো হয়েছে।’

dhakapost

এর আগে ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সদস্য ছিলেন লুসিও। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে জিতেছেন দুটি কনফেডারেশন্স কাপ। এ ছাড়া ইন্টার মিলানের হয়ে ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও অভিজ্ঞতা আছে লুসিও’র। আন্তর্জাতিক সূচির বাইরে সাবেক এই সেলেসাও অধিনায়ক স্বদেশি ক্লাব সাও পাওলো, পালমেইরাস এবং ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, জুভেন্তাস এবং বায়ার লেভারকুসেনের জার্সিও গায়ে জড়িয়েছেন।

ব্রাজিলিয়া হাসপাতালে লুসিও বর্তমানে ‘স্থিতাবস্থার পথে ও সজাগ আছেন’ উল্লেখ করে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকার কথা উল্লেখ করে তার সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দেওয়া হয়েছে। ২০০০ সালে অভিষেক হওয়ার পর ব্রাজিলের হয়ে সাবেক এই ডিফেন্ডার মোট ১০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০