News Editor
২২ নভেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে হক এবং বাতিলের ফায়সালা হবে : জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রাহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ এক, নবী এক এবং পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজে আমাদের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে। 

শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন মাওলানা মামুনুল হক।

জামায়াতের আমির বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। আর সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছেন।

তিনি আরও বলেন, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মধ্যে ফায়সালা হবে ইনশাআল্লাহ। এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না। একমাত্র আল্লাহকে পরোয়া করতে হবে।

জামায়াতের আমির বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দেবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহর জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গে থাকবেন। আমরা একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সঙ্গে আপস করব না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।

আমরা দলকে বিজয় করতে চাই না জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আল্লাহ কসম আমরা কোনো দলেকে বিজয় করতে চাই না। আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। এই মজলুম জনগণ আর যেন জুলুমের শিকার না হয়। আল্লাহ কাছে সেই দোয়াই করছি।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলার আমির আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার ও দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০