Hamidul Haque
২১ মে ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলের নতুন নিয়মে কেন অখুশি শাহরুখের কলকাতা

স্পোর্টস ডেস্ক : একবার বন্ধ হয়ে শুরু হওয়া আইপিএল এখন শেষের পথে। লিগ পর্বের বেশ কয়েকটি ম্যাচ বাকি, তবে শেষ চারের তিন দল আপাতত পাঁকা। একটির জন্য লড়ছে দুই দল। বাকিরা নিয়েছে বিদায়। এমন অবস্থায় নিয়মে এসেছে বদল। এমন একটি নিয়ম যা থাকলে কলকাতা নাইট রাইডার্স হয়ত আসর থেকে ছিটকে যেত না।

নিয়মটি মূলত বৃষ্টিকে কেন্দ্র করে। গ্রুপ পর্বের শেষদিকে হায়দ্রাবাদ ও কলকাতার ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে অন্য ভেন্যুতে। ব্রডকাস্ট ও খেলোয়াড়দের দাবি ছিল বৃষ্টির কারণে এই অঞ্চলে খেলা পণ্ড হতে পারে। ম্যাচ পণ্ড হলে হিসেব নিকেশেও ঝামেলা হতে পারে। আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি মেনে নতুন নিয়ম এনেছে।

এখন থেকে আইপিএলের বাকি ম্যাচগুলোতে এক্সট্রা ২ ঘণ্টা সময় থাকবে। সাধারণত কোয়ালিফায়ার ম্যাচগুলোতে বাড়তি সময় রাখত আইপিএল। এবার বৃষ্টির কথা মাথায় রেখে সেটি গ্রুপ পর্বের বাকি ম্যাচেও রাখবে। অর্থাৎ ম্যাচের ফল বের করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কমপক্ষে দুদল যেন ৫ ওভার করে হলেও ম্যাচ খেলতে পারে সেটি নিশ্চিত করতে চায় আইপিএল।

ঠিক এই নিয়মটির কারণেই নাখোশ শাহরুখ খানের দল। কদিন আগে কেকেআর ও আরসিবির ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। ওই ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি না হলে কেকেআরের শেষ চারে ওঠার সম্ভাবনা বেঁচে থাকত। কলকাতার দাবি, নতুন নিয়মটি যদি আরও আগে করা হতো তবে তারাও সুবিধা পেত। এখন এমন সময়ে এই নিয়ম তাদের কোনো কাজে লাগেনি। বিষয়টি নিয়ে অসন্তোষের কথা বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে কলকাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০