News Editor
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘অহেতুক তর্কে জড়িয়ে ভুল পথে যেও না’

জানুয়ারি মাসে হুট করেই প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। ৩৮ বছর বয়সেই কেন অবসরের সিদ্ধান্ত তা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছিল নেটপাড়ায়। অবশেষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ অরিজিৎ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে ট্রোলারদের যেমন কড়া জবাব দিয়েছেন, তেমনি ভক্তদের দিয়েছেন ধৈর্য ধরার পরামর্শ। পোস্টে অরিজিৎ লেখেন, ‘আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে এই পোস্ট। আপনি যদি আমার শ্রোতা না হন, তবে এটি পড়ার প্রয়োজন নেই।

‘অনুরাগীদের বলতে চাই, আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ও কৃতজ্ঞ। আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি ঠিকই, তবে এটাও জানিয়েছি যে আমার হাতে থাকা বাকি কাজগুলো আমি শেষ করব।’

ট্রোলারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি নতুন প্রজেক্ট নেওয়া অনেক আগেই বন্ধ করেছি। তবে আগে থেকে চুক্তিবদ্ধ থাকা কাজের তালিকাও খুব ছোট নয়। যারা আমাকে কটাক্ষ করছে, তাদের বলতে দাও। তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ কাজ রয়েছে, তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাই শান্ত থাকো, অহেতুক তর্কে জড়িয়ে ভুল পথে যেও না।’

২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে অরিজিতের যাত্রা শুরু হলেও বলিউডে তার অভিষেক হয় ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। মন ভালো করা কিংবা হৃদয় ভাঙার গল্প সবখানেই অরিজিতের কণ্ঠ হয়ে উঠেছিল কোটি মানুষের উপশম।

বয়স এখনও চল্লিশ পেরোয়নি, সামনে পড়ে আছে লম্বা সোনালি ক্যারিয়ার। এমন সময়ে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভক্তদের জন্য মেনে নেওয়া কঠিন। তবে গায়ক স্পষ্ট করে দিয়েছেন, তিনি কেবল সিনেমার জন্য গান গাওয়া (প্লেব্যাক) বন্ধ করছেন। সংগীতের সঙ্গে তার পথচলা থামছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০