News Editor
১৬ মার্চ ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ইতিহাস গড়ল ‘সিনার্স’

হলিউডের সবচেয়ে বড় আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একই সঙ্গে একাধিক পুরস্কার জিতে আলোচনায় এসেছে ‘সিনার্স’।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা ছবির পাশাপাশি সেরা পরিচালক এবং সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কারও জিতেছে। এতে করে চলচ্চিত্রটি এবারের আসরের অন্যতম বড় বিজয়ী হয়ে ওঠে।

অন্যদিকে রায়ান কুগলার পরিচালিত ভ্যাম্পায়ার-হরর ঘরানার চলচ্চিত্র সিনার্সও ইতিহাস গড়েছে। ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। এছাড়া ছবিটি সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কারও পেয়েছে। জর্ডানের জয় ঘোষণার পর দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।

এদিকে ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি । আর সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন। তবে পুরস্কার নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় অস্কার।

এবারের আসর সঞ্চালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েন।

অনুষ্ঠানে বিভিন্ন বিজয়ী ও উপস্থাপক, বিশেষ করে হাভিয়ের বারদেম মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যও দেন।

অনুষ্ঠানের একটি আবেগঘন মুহূর্ত ছিল ‘ইন মেমোরিয়াম’ (ইন মেমোরিয়াম) পর্ব, যেখানে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের স্মরণ করা হয়। এ সময় শ্রদ্ধা জানানো হয় প্রখ্যাত নির্মাতা রব রেইনারসহ সম্প্রতি প্রয়াত আরও কয়েকজন তারকাকে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০