নিউজ ডেস্ক
৪ অগাস্ট ২০২৩, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: অবশেষে জল্পনা কল্পনার সমাপ্তি ঘটেছে তামিম ইকবাল খানকে নিয়ে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে অধিনায়কের পদ থেকে নিজ ইচ্ছায় সরে দাঁড়ালেন তিনি।

তামিম ইকবালকে ঘিরে আলোচনা শুরু হয়েছে গত আগস্টে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শতভাগ ফিট না হয়েও খেলার কথা জানিয়েছিলেন তামিম। খেলেছেনও। সে ম্যাচে আফগানদের বিপক্ষে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত দিয়েছিলেন।

তামিমের আচমকা নেওয়া এমন সিদ্ধান্ত মানতে পারেননি টাইগার সমর্থকরা। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তামিমের এমন সিদ্ধান্ত মানতে না পেরে তামিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সেখানে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটের ফেরার ঘোষণা দেন তামিম।

ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও চিকিৎসা ও রিফ্রেশমেন্টের জন্য দেড় মাসের ছুটি পেয়েছিলেন তামিম। এই ছুটির মাঝে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। রিপোর্টে ক্ষয় ধরা পড়ে তামিমের কোমড়ে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেকে সুস্থ লক্ষ্যে অপারেশন না করিয়ে ইনজেকশনকেই বেছে নেন তিনি। এরপর গুঞ্জন ওঠে বিসিবির সঙ্গে বৈঠক করবেন। সেখানেই জানাবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা।

আজ বৃহস্পতিবার রাত ৮ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় হাজির হন তামিম ইকবাল। বেশ কিছুক্ষণ বৈঠকের পর জানা যায়, ওয়ানডে ক্রিকেট থেকে ছেচ্ছায় অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল খান। দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তামিম। গণমাধ্যমের সামনে তামিম বলেন, ‘দলের ভালোর জন্য অধিনায়কত্ব ছাড়ছি। এখন খেলায় মনোযোগ দেবো।’

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত জানালেও এশিয়া কাপে খেলতে পারবেন না তামিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১০

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১১

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১২

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৩

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৪

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৫

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১৬

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১৮

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৯

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

২০