স্টাফ রিপোর্টার
১ মার্চ ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকবাজারে দগ্ধ আরেকজনের মৃত্যু

নিউজ ট্রেইলার : পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের মধ্যে রেজাউল করিম (২১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০ জনে। নিহত রেজাউলের শরীরের ৫১ শতাংশের মতো আগুনে পোড়া ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করে জানান, আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।নিহত রেজাউল মানিকগঞ্জের হরিরামপুর থানার বস্তকান্দা গ্রামের প্রতিবন্ধী বেলাল হোসেনের ছেলে। সে কেরানীগঞ্জের আঁটি এলাকায় থাকতো এবং পুরান ঢাকায় একটি কসমেটিক্সের গোডাউনে শ্রমিকের কাজ করতো।চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ঢামেকে চিকিৎসাধীন ছিলেন ১১ জন। এর মধ্যে বার্ন ইউনিটে ৯ জন ও ক্যাজুয়ালটি বিভাগে দুজন। বার্ন ইউনিটে থাকা ৯ জনের মধ্যে ২৬ ফেব্রুয়ারি রাতে রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগ নামে দুজন এবং আজ শুক্রবার ভোরে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।বর্তমানে যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন তাদের মধ্যে মাহামুদুলের (৫২) শরীরের ১৩ শতাংশ, জাকিরের (৩৫) ৩৫ শতাংশ, মোজাফফরের (৩২) ৩০ শতাংশ, হেলালের (১৮) ১৬ শতাংশ, সেলিমের (৪৪) ১৪ শতাংশ ও সালাউদ্দিনের (৪৫) শরীরের ১০ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাজুয়ালটি বিভাগে রয়েছেন দুজন। তারা হলেন- রবিউল (২৮) ও কাওসার (৩৫)।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০