News Editor
২৫ জুন ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঈদে তিনি হাজির হয়েছেন একগুচ্ছ নাটক নিয়ে। সাড়াও পাচ্ছেন বেশ।

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঈদে তিনি হাজির হয়েছেন একগুচ্ছ নাটক নিয়ে। সাড়াও পাচ্ছেন বেশ।

তবু ব্যস্ততার ফাঁকে কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ইমরান মাহমুদুলের ‘কেন এত চাই চাই তোকে’, ‘এত ভালোবাসি’, ‘পরাণ বন্ধুরে’ গানগুলোতে দেখা গেছে তাঁকে। ফের ইমরানের সঙ্গেই নতুন মিউজিক ভিডিও করবেন পায়েল। এরই মধ্যে ইমরান বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তবে পায়েল বললেন, ‘এখনো চূড়ান্ত হয়নি। তবে কথাবার্তা হয়েছে। শিগগির হয়তো কাজটি করা হবে।’
পায়েল এ পর্যন্ত যত মিউজিক ভিডিও করেছেন, বেশির ভাগই ইমরানের গান। এর বাইরে হাবিব ওয়াহিদের ‘বোকা মন’-এ অভিনয় করেছিলেন।

তবে সেটিও ইমরানের সুর-সংগীতে। তবে বছর সাতেক আগে তাহসান খানের ‘ভালোবাসি তাই’ গানে মডেল হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পায়েল বলেন, ‘সংখ্যায় হয়তো ইমরানের সঙ্গেই মিউজিক ভিডিও বেশি। তবে হাবিব ওয়াহিদ ও তাহসান খানের গানেও অভিনয় করেছি। আসলে কেউ ভালো প্রজেক্ট নিয়ে এলে তবেই করি। ভালো গান, ভিডিওর অ্যারেঞ্জমেন্ট পছন্দসই হলে করি। এমনিতে সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী আমি। আর ইমরানের সঙ্গে বোঝাপড়া ভালো। সে খুব হেল্পফুল। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই বারবার একসঙ্গে কাজ হয়।’
ঈদ নাটকের খতিয়ান

এই ঈদে পায়েল অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সম্মান’, ‘সিন্দুক’, ‘চিড়িয়াঘর’, ‘ঝাল মুড়ি’, ‘লাভ লুপ’, ‘চাঁদের হাট ২’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’ ইত্যাদি। নির্দিষ্ট সংখ্যা না বললেও পায়েল জানালেন, ঈদে এরই মধ্যে ১০টির মতো নাটক এসেছে তাঁর। সামনে আরো আসার কথা রয়েছে। পায়েলের ভাষ্য, “রেসপন্স বেশ ভালো। ‘সম্মান’ নাটকটির জন্য অনেক সাড়া পাচ্ছি। এ ছাড়া ‘বন্ধুত্ব’, ‘চাঁদের হাট ২’ নাটকগুলোও দর্শক পছন্দ করেছে। ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না। আরো তিনটি নাটক আসার কথা ছিল ঈদে। শুটিং শেষ না হওয়ায় আসেনি। ওগুলোও বেশ ভালো গল্পের কাজ।”

আগামীকাল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসবে ওসমান মিরাজের নাটক ‘তোমার আমার’। এতে পায়েলের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। এর সূত্র ধরেই অভিনেত্রীর কাছে জিজ্ঞাসা, বিদেশে শুটিংয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিংবা কোনো প্রতিবন্ধকতা দেখতে পান কি না?

‘বিদেশে যেসব নাটকের শুটিং হয়েছে, সেগুলোর গল্পও বিদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খুব সুন্দর গল্পে এ কাজটি করেছি। টিমের সবাই বেশ কো-অপারেটিভ। একজন আরেকজনকে সহযোগিতা করেছে। তাই খুব একটা কষ্ট হয়নি শুটিংয়ে’-জবাব দিলেন পায়েল।

ঈদ মানেই লম্বা এক ছুটি। পরিবারের সঙ্গে উদযাপন, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। ঠিক এমনই কেটেছে পায়েলের ঈদ। বললেন, ‘ঈদ বরাবরই ঢাকায় করি। এবারও তাই হয়েছে। পরিবারের সঙ্গে ভালোভাবেই কেটেছে ঈদের দিনগুলো। এরপর কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। এভাবেই কেটেছে ঈদের ছুটি।’

আর ঈদের ছবি? বড় পর্দায় মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি তারকাদেরও আগ্রহ দেখা যায়। তবে পায়েল জানান, ব্যস্ততার কারণে তিনি কোনো ছবি দেখতে পারেননি এখনো।

ছুটি সময় ফুরাল। ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরলেন পায়েল। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন। আর আজ থেকে শুরু করবেন নাটকের শুটিং। মজার ব্যাপার হলো, নাটকটির নামও ‘লাইট ক্যামেরা অ্যাকশন’। নির্মাণে মহিদুল মহিম। পায়েলের সঙ্গে আছেন জোভান। অভিনেত্রী জানান, ঈদের আগেই নাটকটির শুটিং শুরু হয়েছিল। তবে সম্পন্ন করতে পারেননি। তাই এটা দিয়েই ফিরছেন ক্যামেরার সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৩

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৪

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৫

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৬

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৭

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৮

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৯

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০