Hamidul Haque
২৭ মে ২০২৫, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বার সন্তান নিয়ে শাকিবকে জড়িয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। ২০১৮ সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর গলায় মালা দিলেও তাকেও এখন জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক।
একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন শাকিব খান। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন।
তবে অপু-বুবলীর ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন। এবারও দেখা গেল তেমনই এক চিত্র।
দুই নায়িকার সংসারেই রয়েছে শাকিব খানের দুই সন্তান, আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। সন্তানদের নিয়ে বেশ সচেতন শাকিব। সুযোগ পেলেই তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।
এই যেমন মঙ্গলবার দুপুরে শাকিব খানের সঙ্গে ছেলে বীরের আদরমাখা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন শবনম বুবলী। যেখানে দেখা যায়, বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা শাকিব। কোনোটায় ছেলেকে চুমু খাচ্ছেন। আবার কোনোটায় খুনসুটিতে মেতে রয়েছেন।
বাবা ছেলে মিষ্টি মুহূর্তের এই ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘পরিবার―যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’
তবে বুবলী এই ছবি পোস্ট করতেই যেন তেড়ে আসলেন শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বাবা শাকিব খানের ঘুমিয়ে থাকা মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।
বাবা-ছেলের ঘুমানো ছবি প্রকাশ করে যা বললেন অপু বিশ্বাস
যার ক্যাপশনে পরোক্ষভাবে বুবলীকে উদ্দেশ্য করে লিখেছেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমান দেয়ার কিছুই নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।
এরপর ভালোবাসার কয়েকটি ইমোজির সঙ্গে শাকিব খান ও আব্রাম খানের জয়ের পাশে ‘পরিবার’ জুড়ে দেন অপু।
শাকিবকে নিয়ে অপু-বুবলীর এমন কাঁদা ছোড়াছুড়ির ঘটনা এবারই প্রথম নয়। প্রায়শই ঘটছে। তবে সেসব ঘটনায় এবার যুক্ত হলেন দুই সন্তানের প্রতি নায়কের ভালোবাসার চিত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১০

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১১

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১৪

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১৫

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৬

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৭

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৮

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

২০